নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।

নবদ্বীপে অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।

নির্বাচনের আবহেই নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্লাটফর্মের শেষের দিকে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার ও রেল পুলিশ, তারা গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় সুত্রে জানা যায় ঐ এলাকায় একটি দেশি মদের দোকান আছে তার পাসেই জঙ্গলে এদিন সকালে স দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, তবে মহিলাটি স্থানীয় নয়,
স্থানীয় ও পুলিশ সুত্রে খবর মহিলার বয়স আনুমানিক ৪০-৪২,।

প্রশাসন সুত্রে খবর মহিলার নাম পরিচয় জানতে ও ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, ময়না তদন্তের পরেই মৃত্যুর আসল কারন জানা যাবে।

পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, কথা বলেন স্থানীয়দের সাথে, পাশাপাশি তিনি বলেন এই তো নবদ্বীপের শান্তির ছবি, নবদ্বীপে হয়তো এখন দিন রাত বোম পরে না কিন্তু একটা চাপা সন্ত্রাশ চলছে, মানুষ এর জবাব দেবে, পাশাপাশি এই মৃত্যুর তদন্তেরও দাবী করেন।

নির্বাচনের আগে এহেনো ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *